ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫


মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালী: দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একতা সড়কের বাসিন্দা মো. আবুল হোসেন আতিক তাঁর ও পরিবারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আতিক বলেন, কিছু সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে খবর প্রকাশিত হয়েছে—যেখানে দাবি করা হয়েছে, তিনি নাকি জনসাধারণের রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছেন এবং জামায়াতের রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন। তিনি এসব অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, একতা সড়কের যে অংশ নিয়ে বিরোধ দেখা দিয়েছে, সেটি তাঁদের পৈত্রিক সম্পত্তির অন্তর্ভুক্ত। ২০২০ সালের ২২ ডিসেম্বর এক সালিশ বৈঠকে এজমালি ৬ ফুট রাস্তাকে ৮ ফুট করার সিদ্ধান্ত হয়। বৈঠকের শর্ত অনুযায়ী তিনি ও অপর পক্ষ রুহুল আমিন উভয়ে ১ ফুট করে জমি ছাড়ার কথা ছিল। কিন্তু রুহুল আমিন সেই জমি না দিয়ে বরং আতিকের জমি দখল করেছেন বলে অভিযোগ করেন তিনি।
আতিক বলেন, ‘‘আমি বৈধ কাগজপত্র অনুযায়ী আমার নিজের জমিতেই সীমানা প্রাচীর তুলছি। কোনোভাবেই সরকারি রাস্তা দখল করিনি। অথচ উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে।’’
তিনি প্রশাসনের কাছে জমি মাপজোক করে সঠিক চিত্র উদঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে রুহুল আমিন কর্তৃক রাস্তার দখলকৃত জমি ফেরত দেওয়ার দাবি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩০:৫৮   ২৯০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ