ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে শিক্ষককে মারধরের ঘটনায় বিচারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিংগাইরে শিক্ষককে মারধরের ঘটনায় বিচারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫


সিংগাইরে শিক্ষককে মারধরের ঘটনায় বিচারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মানিকগঞ্জ: সিংগাইর উপজেলার বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে স্কুলের ইংরেজি শিক্ষক আবদুল কুদ্দুসকে মারধরের ঘটনায় বিচারের দাবীতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন।
সোমবার(২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বায়রা ইউনিয়ননের বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সামনে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে। এসময় সড়কের উভয় দিকে যানজট সৃষ্টি হয়। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পরে খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষককে মারধরের ঘটনায় সুষ্ঠু বিচারে আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।
বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য দেন, ৯ম শ্রেনীর শিক্ষার্থী আতকিয়া লাবিবা ও তায়েবা আক্তার, ১০ম শ্রেনীর শিক্ষার্থী রাহুল অন্যায়ভাবে শিক্ষককে মারধর করায় অভিযুক্তদের বিচারের দাবি ও তীব্র নিন্দা জানান। অভিযুক্তরা হলেন,শিক্ষার্থীদের অভিভাবক বায়রা ইউনিয়নের গারাদিয়া গ্রামের বাছেদের পুত্র সোহেল(৪০), জামালপুর গ্রামের নবা খাঁনের পুত্র সেলিম(৪৫) ও গারাদিয়া গ্রামের আসমান দেওয়ানের পুত্র রবিন (৪০)।
এ ব্যাপারে বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রব ও বিদ্যালয়ের সভাপতি দেওয়ান রফিকুল ইসলাম শিক্ষককে মারধরের ঘটনা স্বীকার করে বলেন, এ ঘটনার সুষ্ঠু সমাধান চান, সেই সাথে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. জহিরুল ইসলাম শিক্ষকের ওপর হামলা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। অভিযুক্ত সেলিম, রবিন ও সোহেল এর বাড়িতে গেলে তাদের না পাওয়া বক্তব্যে নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল হাসান সোহাগ বলেন, শিক্ষক ও অভিভাবক কেউ আমার কাছে কোন অভিযোগ দেইনি। তবে শিক্ষকের মারধরের ঘটনায় আজ শিক্ষার্থীরা দুপুরে আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করলে যানজটের সৃষ্টি হয়। পরে বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে পরিবেশ শান্ত করা হয়েছে। এঘটনা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দ্রুত সমাধানের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য,জনৈক ৯ম শ্রেনীর ছাত্র/ছাত্রীদ্বয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার বিষয়টি প্রাইভেট শিক্ষক আবদুল কুদ্দুস অবগত হয়ে গত রবিবার সকালে তাদের শাসন করেন। এরপর শিক্ষার্থীরা অভিভাবকদের শিক্ষক কৃর্তক অসাধাচরণ করার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ে প্রবেশ শিক্ষককে মারধর করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৬:১৫   ৩৫৪ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ