ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » হবিগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মুখলেছের গণসংযোগ

হবিগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মুখলেছের গণসংযোগ


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫


হবিগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মুখলেছের গণসংযোগ

সিলেট: হবিগঞ্জ-১ (বাহুবল- নবীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মো. মখলিছুর রহমান বাহুবল উপজেলা সদরে গণসংযোগ ও শোডাউন করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এ গণসংযোগ করেন তিনি।

এসময় সাধারণ মানুসের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি।

গণসংযোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারিসহ সহস্রাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এরমধ্যে বাহুবল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ মো. আব্দুল বাছিত লিংকন, সাবেক সভাপতি মুহিবুল ইসলাম শাহিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ, বাহুবল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ১নং স্নানঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম শরিফ চৌধুরী জুয়েল, ৫নং লামাতাসী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক আহমেদ, ৭নং ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতিকুর ইসলাম চৌধুরি ফারুক, ৬নং মিরপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইউনুছ মিয়া, ১নং স্নানঘাট ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তফাজ্জুল হোসেন, ৭নং ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ মিয়া, ১নং স্নানঘাট ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, খন্দকার মন্জুর, সোয়েব আহমেদ, শেখ সালেহ আহমেদ, নয়ন আহমেদ, তরমুজ আলী, ফজলু মিয়া, জুয়েল প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:২৪   ৫০০ বার পঠিত  |            







শিরোনাম থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল
সুজানগরে বারি-১৪ জাতের সরিষা চাষে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা
চাটমোহরে এলাকাবাসী পেলো কাঠের সেতু
ময়মনসিংহ-২ আসনে ভোটে কারচুপির অভিযোগ, ব্যালট সংরক্ষণে আদালতের নির্দেশ



আর্কাইভ