ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে প্রতারণার ফাঁদে ফেলে অসহায় পঙ্গু চালকের ইজিবাইক চুরি

মধুখালীতে প্রতারণার ফাঁদে ফেলে অসহায় পঙ্গু চালকের ইজিবাইক চুরি


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫


মধুখালীতে প্রতারণার ফাঁদে ফেলে অসহায় পঙ্গু চালকের ইজিবাইক চুরি

ফরিদপুর: মধুখালীতে প্রতারণার মাধ্যমে এক অসহায় পঙ্গু ব্যক্তির একমাত্র সম্বল ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বেলা সাড়ে ১২টার দিকে মধুখালী রেলস্টেশনের পাশে মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগাট বন্দর থেকে ইজিবাইক চালক লুৎফর হোসেনকে এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ভাড়া নেন। পরে তিনি চালককে মধুখালী রেলস্টেশনের পাশে নিয়ে এসে একটি বাড়ি দেখিয়ে বলেন—“ওই বাড়িতে একজন আছেন, তাকে গিয়ে বলুন সেনাবাহিনীর অফিসার ইকবাল এসেছেন।” চালক ভদ্রলোকের কথামতো বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসেন। ফিরে এসে দেখেন, যাত্রী ও তার ইজিবাইক উভয়ই উধাও।

ঘটনার পর হতভাগ্য চালক লুৎফর হোসেন চারদিকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে মধুখালী থানায় যান। খবর পেয়ে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) তন্ময় মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকাবাসীর কাছে জিজ্ঞাসাবাদ করেন। পরে ভুক্তভোগীকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন।

এ বিষয়ে সাব-ইন্সপেক্টর তন্ময় মণ্ডল বলেন, আমরা মৌখিক অভিযোগ পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী ইজিবাইক চালক লুৎফর হোসেন বলেন,আমার সংসার চালানোর একমাত্র ভরসা এই ইজিবাইক। আজ আমাদের বাড়িতে মসজিদের ইমাম সাহেবকে খাওয়ানোর কথা ছিল। আমি ভেবেছিলাম, সারাদিন গাড়ি চালিয়ে যা ইনকাম হবে, তা দিয়ে ভালোভাবে বাজার করে ইমাম সাহেবকে আপ্যায়ন করব। কিন্তু এখন ইজিবাইকটাই নেই, সংসার চলবে কিভাবে—কিছুই বুঝতে পারছি না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:২৪   ২০৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ