ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় নৌবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, নিরাপত্তা জোরদার

কয়রায় নৌবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, নিরাপত্তা জোরদার


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫


কয়রায় নৌবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট, নিরাপত্তা জোরদার

খুলনা: কয়রায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। বুধবার সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বাগালি ইউনিয়নের চাঁদআলি ব্রিজ টোলপ্লাজা এলাকায় এ কার্যক্রম চলে। এ সময় বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।

চেকপোস্টে নেতৃত্ব দেন কয়রা কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট আদনান রাকিব । তাঁর নেতৃত্বে নৌবাহিনীর ১০ সদস্যের একটি টিম ও আমাদি পুলিশ ফাঁড়ির চার সদস্য অংশ নেন। নৌবাহিনী ও পুলিশের এমন সমন্বিত উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া মিলেছে।

অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। পাশাপাশি ট্রাক, কাভার্ড ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনও তল্লাশি করা হয়। পরিসংখ্যান অনুযায়ী মোটরসাইকেল ২৫টি, ট্রাক ১টি, কাভার্ড ভ্যান ১টি এবং ইজিবাইক ৫টি পরীক্ষা করা হয়েছে।

যৌথবাহিনীর কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের চেকপোস্ট কার্যকর ভূমিকা রাখছে। এ সময় কোনো মামলা হয়নি এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

স্থানীয়রা জানিয়েছেন, যৌথবাহিনীর উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। তারা মনে করছেন, এ ধরনের নিয়মিত তল্লাশি কার্যক্রম মাদক, চোরাচালান ও অপরাধ প্রবণতা রোধে বিশেষ ভূমিকা রাখবে। নৌবাহিনী ও পুলিশের এ উদ্যোগকে তারা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০২:০৮   ৩২২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ