ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ৫ দফা দাবিতে কালীগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ

৫ দফা দাবিতে কালীগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


কালীগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ

গাজীপুর: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকালে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির হাজী আফতাবউদ্দিন আকন্দের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর নায়েবে আমির গাজীপুর-৫ সংসদ সদস্য প্রার্থী খায়রুল হাসান। সমাবেশটি পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অ্যাডভোকেট তাজুল ইসলাম।

এই সময় বক্তব্য রাখেন, নরসিংদী জেলার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মো. মকবুল হোসাইন, গাজীপুর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাহমুদ হাসান, উপজেলা নায়েবে আমির মাওলানা বদিউজ্জামান, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শিহাব উদ্দিন, কালীগঞ্জ পৌর আমির আমিমুল এহসান, জাঙ্গালিয়া ইউনিয়ন আমির জাকির হোসেন দর্জি, জামালপুর ইউনিয়ন আমির হাফেজ কামরুল ইসলাম, নাগরী ইউনিয়ন সেক্রেটারী আবুল হাসনাত প্রমুখ।

সমাবেশের পর খায়রুল হাসান এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গণ হতে বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই ৫ দফা দাবি নিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:৩২   ১২৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ