ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে পুলিশের অভিযানে সাইবার অপরাধী গ্রেফতার

মধ্যনগরে পুলিশের অভিযানে সাইবার অপরাধী গ্রেফতার


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


মধ্যনগরে পুলিশের অভিযানে সাইবার অপরাধী গ্রেফতার

সুনামগঞ্জ: মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে নগদ ৯৯ হাজার ১৭০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক সাইবার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) ইউছুব আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম মহেশখলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কালীমন্দির সংলগ্ন একটি চায়ের দোকান থেকে সাইবার এজেন্ট মোঃ আব্দুল আওয়াল (৩৫), পিতা- মোঃ আব্দুল শহিদ, সাং- মোহনপুর, ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন, থানা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জ কে গ্রেফতার করা হয়।

ঘটনার পর এসআই বিকাশ সরকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৬, তারিখ-২৫/০৯/২০২৫ খ্রিঃ, সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫ এর ২০(২)/২৭ ধারায় রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই লুৎফর রহমানের কাছে প্রদান করা হয়েছে।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান বলেন, সাইবার অপরাধ প্রতিরোধে মধ্যনগর থানা পুলিশ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। আমরা নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছি। জনগণকে অনলাইনে প্রতারণা ও সাইবার অপরাধ থেকে সুরক্ষা দিতে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৬:০৬   ১৯৪ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ