ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে জাকের পার্টির নির্বাচনী জনসভা

কালীগঞ্জে জাকের পার্টির নির্বাচনী জনসভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫


কালীগঞ্জে জাকের পার্টির নির্বাচনী জনসভা


গাজীপুর:
কালীগঞ্জে জাকের পার্টির নির্বাচনী জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে কালীগঞ্জ পৌরসভার জাকের পাটি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ পৌর জাকের পাটির সভাপতি অবসরপ্রাপ্ত নায়েক মোস্তফা কামাল আরমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট এ.এন. এম মনিরুজ্জামান লাল।
এই সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি আলহাজ¦ এবিএম জিয়াউর রহমান ফেলু হাজী, গাজীপুর জেলা জাকের পার্টির সহ-সভাপতি মো. আলাউদ্দিন শেখ, সাধারন সম্পাদক ডা. জুয়েল কবির, কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মাহামুদ আরিফ, উপজেলা জাকের পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মু. আনোয়ারুল হক বাচ্চু, সাধারন সম্পাদক মো. আলমগীর মোল্লা, কেন্দ্রীয় কমিটির যুব উলামা ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা রাকিবুল হাসান আনসারী, ঢাকা বিভাগীয় যুব উলামা ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা রায়হান মাহমুদ, উপজেলা যুব ফ্রন্টের সভাপতি নাজমুল হাসান মাসুদ, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি আদনান রহমান, উপজেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী হালিমা আফসার, কালীগঞ্জ পৌর মহিলা ফ্রন্টের সভানেত্রী লিপি আক্তার, গাজীপুর জেলা ছাত্রীফ্রন্টের সাধারন সম্পাদক সৈয়দা রত্মা প্রমুখ।
জনসভার পর উপজেলা পরিষদ চত্বর হতে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরানো ব্যাংকের মোড় পর্যন্ত এসে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৩২:৫৬   ২৫২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ