ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » বিএনপি কারো ব্যক্তিগত দল নয়:ড. সাইফুল ইসলাম

বিএনপি কারো ব্যক্তিগত দল নয়:ড. সাইফুল ইসলাম


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫


বিএনপি কারো ব্যক্তিগত দল নয়:ড. সাইফুল ইসলাম

কুষ্টিয়া: ভেড়ামারায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণ লক্ষে রবিবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পরানখালী বাজারে পথসভা ও লিফলেট বিতরণ করেন।

জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. সাইফুল ইসলাম তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে আমি জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি। বিএনপি ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। অধ্যাপক ড. সাইফুল ইসলাম কেবল প্রবীণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেননি; তিনি নিজেকে ‘জেন-জি’ (Gen-Z) প্রজন্মের প্রতিনিধি হিসেবেও তুলে ধরেন।

তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি বিশেষ বার্তা ছিল, যা এই অঞ্চলের যুব সমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। একজন শিক্ষিত, সৎ ও আধুনিক নেতার প্রতি তরুণদের এই সমর্থন তাঁর জনপ্রিয়তার গভীরতা নির্দেশ করে। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন।তাই আমাদের সবাইকে সজাগ হতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারোর ব্যক্তিগত দল নয়। এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল। এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম. বুলবুল আবু সাইদ শামীম, ওরাও ওলাল, সুপ্রীম কোর্ট ও বানিত মোকারিমপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল কাদের, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনজুর আলম দুলাল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৫:২০   ৩০৬ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ