ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ৪ প্রশাসনিক কর্মকর্তা দিয়ে চলছে ৮ ইউনিয়নে কার্যক্রম

সিংগাইরে ৪ প্রশাসনিক কর্মকর্তা দিয়ে চলছে ৮ ইউনিয়নে কার্যক্রম


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫


সিংগাইরে ৪ প্রশাসনিক কর্মকর্তা দিয়ে চলছে ৮ ইউনিয়নে কার্যক্রম

মানিকগঞ্জ: সিংগাইর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ৪ জন দায়িত্ব পালন করছেন। তদুপরি এক প্রশাসনিক কর্মকর্তা ২ ইউনিয়নের কার্যক্রম করতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছেন। ফলে জনসেবা হচ্ছে বিঘ্নিত।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, উপজেলার চান্দহর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো.রেজাউল করিম রাজা অতিরিক্ত দায়িত্ব হিসেবে জামির্ত্তা ইউনিয়নে, জামশা ইউনিয়নের মেসবাহ উদ্দিন আহমেদ সায়েস্তা ইউনিয়নে, তালেবপুর ইউনিয়নের অপু রাজবংশী বলধারা এবং জয়মন্টপ ইউনিয়নের মো.নুরুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে চারিগ্রাম ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করছেন।
প্রযুক্তির উৎকর্ষতায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় একজন প্রশাসনিক কর্মকর্তার যেখানে এক ইউনিয়নের দায়িত্ব পালন করতেই হিমশিম খেতে হয়, সেখানে ২ ইউনিয়নে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের প্রাণ ওষ্ঠাগত।
এ ব্যাপার জামশা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, তার চাকরি প্রায় শেষ পর্যায়ে । এ বয়সে ২ ইউনিয়নের দায়িত্ব পালন করা প্রায় অসম্ভব। এজন্য তিনি অন্যত্র বদলি চেয়েছেন।
চান্দহর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো.তারিকুর রহমান আলাল জানান, একজন প্রশাসনিক কর্মকর্তা ২ ইউনিয়নে দায়িত্ব পালন করায় উভয় ইউনিয়নবাসী কাঙ্খিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। ইউনিয়ন পরিষদ গুলোর কাজের গতি বৃদ্ধি করতে অতি দ্রুত প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের দাবিও জানান তিনি।
এ ব্যাপারে জেলা প্রশাসক ড.মনোয়ার হোসেন মোল্লা বলেন, বিষয়টি আমার জানা আছে। জনবল সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনের আগে লোক নিয়োগ দেয়া সম্ভব হবে না বলেও তিনি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১০:০৮   ১৭০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ