ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে নেতাকর্মীদের মানববন্ধন

বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে নেতাকর্মীদের মানববন্ধন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫


বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে নেতাকর্মীদের মানববন্ধন

পাবনা: সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। উপজেলার ভাঁয়না ও সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে রবিবার বিকাল ৪টায় সুজানগর-নাজিরগঞ্জ আঞ্চলিক সড়কের কুড়িপাড়া মোড় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম ওবায়দুল, সাধারন সম্পাদক আবুল কালাম, ভায়না ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিশ্বাস, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ন সাধারন সম্পাদক উজ্জল হোসেন প্রামানিক, ভাঁয়না ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান, মোকাদ্দেস আলী, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক কানু, সহ সাংগঠনিক সম্পাদক এখলাস, বিএনপি নেতা রহমত আলী মোল্লা, আব্দুল মতিন, রবিউল ইসলাম রবি, মফিজ সরদার, ভাঁয়না ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক সেলিম, ছাত্রদল নেতা আলামিন প্রামানিক, শাকিল, ভাঁয়না শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল প্রমুখ। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন , কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও জনবান্ধব নেতা শেখ আব্দুর রউফকে বহিষ্কার করা হয়েছে, যা বিক্ষুব্ধ করেছে নেতাকর্মীদের।

শিগগির এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে ঘোষণা দেন তারা । এ সময় বক্তারা আরো বলেন, শেখ আব্দুর রউফ আন্দোলন-সংগ্রামে বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন। শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ বলবৎ রাখলে দলটির কার্যক্রম স্থবির হয়ে পড়বে। তাই তারা বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে মাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত করে পুনর্বিবেচনা করে শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করার বিনীত অনুরোধ জানান।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:০৫:২৬   ৪৭৯ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ