ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে বিএনপির উদ্যোগে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা

নাসিরনগরে বিএনপির উদ্যোগে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫


নাসিরনগরে বিএনপির উদ্যোগে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে নাসিরনগরে উপজেলা বিএনপির উদ্যোগে যৌথ পরামর্শ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নাসিরনগর পিটিএ সুপার মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।

নাসিরনগর উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি প্রিয়তোষ আচার্য্য সভাপতিত্বে ও ডাঃ জীবন চন্দ্র দাস এর সঞ্চালনায় দুর্গা পূজা প্রস্তুতি মুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণ বাড়ীয়া - ১ আসনে বি এন পির দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন।

উক্ত সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিল্পবী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপি সহ সভাপতি শাহনেয়াজ চৌধুরী, যুগ্ন সম্পাদক সম্পাদক মো: সিরাজুল ইসলাম সিরিজ। বক্তব্য রাখেন, চাতলপার ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান বাবুল, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হাসনা হেনা, সাবেক সাংগঠনিক সম্পাদক গোল বাহার, উপজেলা যুবদল আহবায়ক মীর মোস্তফা জালাল, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ন আহবায়ক একেএম তাকিউল ইসলাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন ভুইয়া, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু ছালেক, ফান্দাউক ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম, ফান্দাউক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলগীর শাহ, গোয়ালনগর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক আবুল কাসেম, ভলাকুট ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি শামছু তালুকদার, চাতলপাড় ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত খান, মহিলাদল নেত্রী সেলিনা আক্তার, উপজেলা যুদলের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন তালুকদার, এমএ মঈন, নাসিরনগর সরকারি কলেজ ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ তপু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা তরুণ দলের আহবায়ক তৌহিদ মিয়া সাধারণ সম্পাদক নিজাম আলম।

সভা শেষে প্রধান অতিথি এডঃ কামরুজ্জামান মামুন উপস্থিত পুজা মন্ডপে সভাপতি ও সম্পাদকদের উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০০:৪৩   ৩৩৩ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ