ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫


পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলার তরুণ স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত মানবসেবায় সামাজিক, রক্তদান ও সেবামূলক সংগঠন পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত ১১ই জুন সাধারণ সভার গৃহীত সিদ্ধান্ত মোতাবেক

আজ (২৮ সেপ্টেম্বর) তন্ময় আহমেদকে সভাপতি ও আশিকুল হক আফনানকে সাধারণ সম্পাদক করে (২০২৫-২০২৬) খ্রি. কমিটি প্রকাশ করা হয়েছে।

সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় নিবেদিত পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন ২০২৪ সালের শুরু থেকে উপজেলায় সামাজিক কর্মকাণ্ড করে আসছে, যা ইতিমধ্যেই উপজেলায় ব্যাপক সাড়া পেয়েছে। নিয়মিত রক্তদানের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছে, বৃক্ষরোপণ কর্মসূচি, বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান সামগ্রী পৌঁছে দেয়া, অসহায়দের পাশে দাঁড়ানোসহ সামাজিক কাজ করে আসছে।

অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি কাশেম মিয়া, ইয়াছিন চৌধুরী, জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাসেল মিয়া, শেখ মাসুম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম আনোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম। এছাড়াও কোষাধ্যক্ষ জুনাইদ আহমেদ, দপ্তর সম্পাদক বাপ্পি চৌধুরী, প্রচার সম্পাদক রবিন চৌধুরী, উপ-প্রচার সম্পাদক রাকিব হাসান রাজা, তথ্য ও প্রকাশনা সম্পাদক ফাহিমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন, নারী বিষয়ক সম্পাদক সনিয়া ইসলাম, ক্রীড়া সম্পাদক সফিউল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক শান্ত খন্দকার, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক বাঁধন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তিতন আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হুজাইফা ইবনে সাদ ও সমাজ কল্যাণ সম্পাদক আরমান হোসাইন সহ ২৯ জনকে নির্বাহী সদস্য করে কমিটি প্রকাশ করা হয়।

নির্বাচিত সভাপতি তন্ময় আহমেদ বলেন, আমাদের উপজেলায় রক্তদানের পাশাপাশি সকল সামাজিক কাজে অবদান রেখে আসছি আমরা। উপজেলা নিয়ে আমাদের আরও স্বপ্ন ও লক্ষ্য আছে। সকলের সহযোগিতা সেগুলো আমরা পূরণ করতে চাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩৭   ২৬৫ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ