ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় ভাইরাল বৃদ্ধের চুল-দাঁড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলা

তারাকান্দায় ভাইরাল বৃদ্ধের চুল-দাঁড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলা


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫


তারাকান্দায় ভাইরাল বৃদ্ধের চুল-দাঁড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলা

ময়মনসিংহ: তারাকান্দায় বৃদ্ধ ফকিরকে ধরে জোর করে চুল-দাড়ি কেটে দেওয়ার আলোচিত সেই ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী সত্তরোর্ধ্ব হালিম উদ্দিন আকন্দের ছেলে মো. শহীদ আকন্দ শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মামলাটি করেন বলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ভুক্তভোগী হালিম আকন্দের ছেলে শহীদ আকন্দ ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় ঘটনার তারিখ দেখানো হয়েছে চলতি বছরের ৫ জুন। তারাকান্দা থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা শনিবার দুপুরে তারাকান্দা থানায় এসে মামলার আবেদন করেন। যাচাই-বাছাই শেষে মামলা রজু করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। কোরবানির ঈদের আগে উপজেলা কাশিগঞ্জ বাজারে ফকির হালিম উদ্দিনকে কিছু লোক ধরে জোর করে চুল-দাড়ি কেটে দেন। তিনি নিজের শক্তি দিয়ে ওই লোকগুলোর কাছ থেকে ছুটার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত অসহায়ের মত বলছিলেন, ‘আল্লাহ, তুই দেহিস। এরপর থেকে ফকির হালিম উদ্দিন নিজেকে প্রায় ‘ঘরবন্দি’ করে রাখেন। সম্প্রতি এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তখন বিষয়টি সারাদেশে আলোচনার জন্ম দেয়।
ভুক্তভোগী হালিম উদ্দিন বলেন, চা-নাশতা খাওয়ার জন্য জোরাজুরি করার পর তিনি রাজি না হওয়ায় কয়েকজন মিলে তাকে বাইরে এনে এই কাজ করে। তিনি অত্যন্ত মর্মাহত এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। এই ঘটনার পর তিনি হাত-পা সহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ব্যথা এবং নানা জটিলতায় ভুগছেন বলেও জানান।

জোর করে চুল কেটে দেওয়ার এই বেআইনি ও অমানবিক ঘটনাকে দেশের শীর্ষ মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগের সঙ্গে দেখছে। আসক এই ঘটনাকে ব্যক্তির শারীরিক অখণ্ডতা ও মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রকাশ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের প্রতি এমন অমানবিক আচরণ অত্যন্ত নিন্দনীয় ও বেআইনি। ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দের ছেলে বাদী হয়ে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়েছি। আসামিদের চিহ্নিত করে এবং আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো সভ্য সমাজে এ ধরনের জোর-জুলুম মেনে নেয়া যায় না। এ ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৭:২৪   ১৬৭ বার পঠিত  |               







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ