ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে যুবকের মাথা বিহীন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৫

ফুলবাড়ীতে যুবকের মাথা বিহীন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৫


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫


ফুলবাড়ীতে যুবকের মাথা বিহীন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৫

দিনাজপুর: ফুলবাড়ীতে যুবকের মাথা বিহীন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধারের একদিনের ব্যবধানে হত্যা মামলার এজাহারভ্ক্তু পাঁচ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তবে এখনও উদ্ধার করা যায়নি মাথা।

তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে থানা পুলিশ গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত ইমার উদ্দিনের ছেলে মো. মাহাবুর রহমান (৪০), একই গ্রামের মৃত ওবায়দুল হক সরকারের চেলে মো. রায় হান সরকার রতন (৪৬), রশীদপুর গ্রামের সরকারপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ইসতিয়াক সরকার (৪০), মিরপুর জলেশ্বরী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. রাশেদুজ্জামান ডালিম (৪০) ও রশিদপুর মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মো. আব্দুর হামেদ (৫২)।

জানাযায়, উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের সীমান্তবর্তী রশীদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকারের ছেলে সাব্বির হোসেন সবুজ গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিজ বাড়ী থেকে আটপুকুরহাট শাখা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিথোঁজ হন। দিন গড়িয়ে রাতেও সে আর বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাননি।

পরে পরিবারের পক্ষ থেকে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরই এক পর্যায়ে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের সীমান্তবর্তী রশীদপুর গ্রামের একটি ধান ক্ষেতের ডোবা থেকে সাব্বির হোসেন সবুজের (৩০) মস্তক বিহীন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার মাথা এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে এ ঘটনায় নিহতের ছোটভাই সাদেক হাসান সজিব বাদী হয়ে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ওই রাতেরই মামলার এজাহারভূক্ত পাঁচ আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, গ্রেপ্তারকৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে। তবে মরদেহের শরীর থেকে বিচ্ছিন্ন করা মাথা এখনও উদ্ধার করা যায়নি, তবে উদ্ধারের চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪০:৫৬   ১৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ