ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে আরও একটি অবৈধ সোঁতিবাঁধ অপসারণ

চাটমোহরে আরও একটি অবৈধ সোঁতিবাঁধ অপসারণ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫


চাটমোহরে আরও একটি অবৈধ সোঁতিবাঁধ অপসারণ

পাবনা: চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নে কাটা গাং নদীতে চাটমোহর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে আরো একটি অবৈধ সোঁতিবাঁধ অপসারণ করেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

প্রতিবছর বর্ষার পানি চলনবিল অঞ্চল থেকে নেমে যাওয়ার সময় বিভিন্ন নদী ও উৎস মুখে অবৈধভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পানির স্রোত বৃদ্ধি করে চলনবিল অঞ্চলের দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী ধ্বংস করে একশ্রেণীর অসাধু ব্যাক্তিরা। একই সাথে প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে এই অঞ্চলের কৃষি জমি থেকে পানি নামতে অনেক বেশি সময় লাগে। ভাঙ্গন দেখা দেয় নদীর দুই পাড়ে। ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই অঞ্চলের কৃষক। পানির প্রবাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করা ও চলনবিল অঞ্চলের দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী রক্ষায় এ সকল সোঁতিবাঁধ অপসারণ করছে চাটমোহর উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়। ইতিপূর্বে ধরম গাছা এলাকায় একটি সোঁতি দুি দফা উচ্ছেদ করা হয়। সেই ধারাবাহিকতায় কাটা গাং নদীতে স্থাপন করা সোঁতিবাঁধ শনিবার অপসারণ করে উপজেলা প্রশাসন।

অভিযান পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। এ সময় চাটমোহর সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, পল্লী সঞ্চয় ব্যাংক সিনিয়র অফিসার খলিলুর রহমান, চাটমোহর থানা পুলিশ, আনসার ও সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, কোথাও কোনো সোঁতি বাঁধ স্থাপনের অনুমতি নেই। সোঁতিবাধ স্থাপনের ফলে চলনবিল অঞ্চলের জীববৈচিত্র্য ও দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। একই সাথে পানি প্রবাহ বাধা সৃষ্টি করার কারণে কৃষি জমি থেকে পানি নামতে অনেকটাই সময় বেশি লাগে। ফলে এই অঞ্চলের কৃষকরা চরম হুমকির মুখে পড়ে। সোঁতিবাঁধ অপসারণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৬:৩৩   ২০২ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ