ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আওয়ামী হিন্দুদের সাথে ছলাকলা করে ভোট নিয়েছে:খন্দকার নাসিরুল ইসলাম

আওয়ামী হিন্দুদের সাথে ছলাকলা করে ভোট নিয়েছে:খন্দকার নাসিরুল ইসলাম


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫


আওয়ামী হিন্দুদের সাথে ছলাকলা করে ভোট নিয়েছে:খন্দকার নাসিরুল ইসলাম

ফরিদপুর: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজার মহা অষ্টমীতে নিজ নির্বাচনী এলাকা বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় পূজারী, আগত দর্শনার্থী, ভক্ত বৃন্দ ও হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি।
খন্দকার নাসিরুল ইসলাম পূজার সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন ও অভয় দিয়ে বলেন- এ দেশ আপনার আমার সবার। আমরা সবাই সমমর্যাদা ও সমাধিকার সম্পন্ন নাগরিক। আওয়ামী লীগ আপনাদের সাথে ছলাকলা করে ভোট নিয়েছে। প্রকৃতপক্ষে আপনাদের ভালোবাসে নাই। যদি ভালোবাসতো তাহলে ৫৬০ টি মসজিদ নির্মাণের পাশাপাশি একটা দুটো মন্দির নির্মাণ করতো। যদি ভালোবাসতো তাহলে দুএকজন হিন্দু নেতৃবৃন্দকে সাথে নিয়ে পালাতো। আমরা ভোট চাইতে আসিনি।

এসেছি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আপনারা যাতে নির্বিঘ্নে পূজা অর্চনা করতে পারেন সে খোঁজখবর নিতে। সরকারি যে অনুদান পুজার সময় পান, তা চালু করেছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তারেক রহমান স্পষ্ট বলেছে, ক্ষমতায় এলে বিএনপি আরও বেশি বেশি আপনাদের পাশে থাকবে। আমরা আপনাদের পাশে আছি, সাহসের সাথে বাস করুন। আমরা ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো।

এ সময় খন্দকার নাসিরুল ইসলামের সাথে ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খান আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সঞ্জয় কুমার সাহা, জেলা যুবদলের সহসম্পাদক মো. ইমরান হোসাইন, বিএনপি নেতা জাকির হোসেন টিআই, আতিয়ার রহমান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৭:০৮   ১৬০ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ