ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রাতের আঁধারে প্রতিবন্ধীর বসত ঘর ভাঙচুর

রাতের আঁধারে প্রতিবন্ধীর বসত ঘর ভাঙচুর


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫


রাতের আঁধারে প্রতিবন্ধীর বসত ঘর ভাঙচুর

পটুয়াখালী: দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নে এক শারীরিক প্রতিবন্ধীর বসত ঘরে রাতের আঁধারে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় দুমকি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী শাহজালাল (২৭) লেবুখালীর পূর্ব কার্তিকপাশা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের সঙ্গে বসবাস করলেও কিছুদিন আগে রাস্তার পাশে একটি নতুন ঘর নির্মাণ করেন।
শাহজালালের অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর (রোববার) রাত দেড়টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে বারেকের নেতৃত্বে একদল লোক তাঁর নতুন বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁরা ঘরের বেড়া, চাল, আসবাবপত্র ও ঘরে থাকা চাল, মরিচ, হলুদসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে। এতে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্ষতি হয় বলে দাবি করেন তিনি।
শাহজালাল বলেন, ‘আমি একজন প্রতিবন্ধী মানুষ। অনেক কষ্ট করে নতুন ঘর তুলেছি। কিন্তু কিছুদিন ধরে সেখানে থাকি না। এই সুযোগে সৌদি প্রবাসী বারেক দলবল নিয়ে রাতের আঁধারে আমার বাড়িতে ভাঙচুর চালিয়েছে।’
ভুক্তভোগীর মা রাশিদা বেগম অভিযোগ করে মুক্ত খবরকে বলেন, ‘আমার শ্বশুরের কাছ থেকে বারেক স্থানীয় মাপের ১০ কড়া জমি সাফকবলা দলিল নিয়েছে বলে শুনেছিলাম। তখন আমরা রাস্তার পাশের ওই জমিতে ছেলের বসতবাড়ি তোলার জন্য জায়গা দিই এবং বারেককে অন্য জায়গায় ১০ কড়া জমি ভোগের জন্য দিই। কিন্তু পরে জানতে পারি, শ্বশুর আসলে বারেককে কোনো দলিল দেননি। বিদেশ থেকে ফিরে বারেককে দলিল দেখাতে বললে সে ক্ষুব্ধ হয়ে রাতের আঁধারে এই হামলা চালায়।’
তিনি আরও জানান, বারেক মাঝকোলা এলাকায় ১০ কড়া জমি দুই বছর ধরে ভোগদখল করছে। এখন সে দাবি করছে, তাকে ১৫ কড়া জমি দিতে হবে।
ভাঙচুরের ঘটনা স্বীকার করে বারেকের শ্যালক শাহজাহান বলেন, ‘বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসে দ্রুত মীমাংসা করা হবে।’ অভিযুক্ত বারেকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:৩২   ১৫২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ