ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫


আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ডাকাতির করে ফেরার পথে গণপিটুনিতে নবী হোসেন মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর পৌনে চারটার রাত টার দিকে উপজেলার দড়ি বিশনন্দী এলাকায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গণপিটুনীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নিহত নবী হোসেন উপজেলার উচিৎপুরা এলাকার রূপ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিশনন্দী ইউনিয়নের ১৮/২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকের পর্যাক্রমে লিয়াকত হোসেন, সেলিম মিয়া ও মজিবুর রহমানের বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের লোকজনতে জিজি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান আসবাবপত্র লুটে নেয়।

তিন বাড়িতে ডাকাতি শেষে দড়ি বিশনন্দী এলাকার ইলিয়াছ মিয়ার বাড়িকেত হানা দেয়। ওই বাড়ির দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে ইলিয়াছের স্ত্রী কুলসুম আক্তার বাঁধা দেয়। ডাকাতদল ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে আতঙ্ক সৃষ্টি করে। তার পরিবারেরর অন্য সদস্যদেরও ডাকাতদল আঘাত করে।

এর মধ্যে বিশনন্দী এলাকার তিন বাড়িতে ডাকাতির ঘটনা আশপাশ এলাকায় ছড়িয়ে পড়লে মসজিদের মাইকেও ঘোষনা দেয়। স্থানীয়রা ঘর থেকে লাঠিসোঠা নিয়ে ডাকাত ডাকাত বলে জড়ো হতে থাকে। স্থানীয়দের এই আওয়াজ ডাকাতদের কানে পৌছালে ডাকাতদল তারা দ্রুত সেখান থেকে সটকে পড়ার চেষ্টা করে। ওই সময় এলাকা ৭০০/৮০০ লোক ডাকাতদের ধাওয়া দিলে নবী হোসেন পা পিছলে পড়ে যায়।

অন্য ডাকাতরা পালিয়ে গেলেও নবী হোসেনকে স্থানীয়রা আটক করতে সক্ষম হয়। এসময় স্থানীয়রা তাকে বেধরক পিটুনী দেয়। এতে নবী হোসেন ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এদিকে ডাকাততের হামলায় আহত ইলিয়াছের স্ত্রী কুলসুম আশঙ্কায়জনক অবস্থায় কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আড়াইহাজারের বিশনন্দীর ইলিয়াস ইলিয়াস নামের এক ব্যাক্তির বাড়িতে ১০/১২ জনের একটি ডাকাত দল শীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাক-চিৎকার করলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। এতে ইলিয়াসের স্ত্রী কুলসুম আক্তার (৩৮), ছেলে নাঈম মিয়া, ভাই আবুল হোসেন এবং প্রতিবেশী ফারুক মিয়া আহত হন। এর মধ্যে কুলসুম গুরুতর জখম হন।
ওই এলাকা বাসিন্দা আব্দুর রউফ মিয়া জানান, সন্ধা পেরুলেই এলাকায় ডাকাতদল বিভিন্ন বাসা বাড়ি সড়কে হানা দিয়ে মানুষের সর্বস্ত্র লুটে নিচ্ছে। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করছে। উপজেলার বিভিন্ন এলাকার মানুষ ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। গ্রামে গ্রামে পাহাড়া দিয়েও গ্রামবাসীর জানমালের নিরাপত্তা দিতে পারছেনা। এর আগে গত ৮ সেপ্টেম্বর গভীর রাতে প্রভাকরদী এলাকায় ডাকাতি করতে গিয়ে বিক্ষুব্দ এলাকাবাসী ধাওয়া দিয়ে আয়নাল হোসেন নামে আরেককে আটক করে গণপিটুনী দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তারপরও ডাকাতদের ডাকাতির করা বন্ধ হয়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। নিহত নবী হোসেনের বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় খুন ডাকাতিসহ বেশ কিছু মামলা রয়েছে। তবে মামলা সঠিক সংখ্যাটি এই থানার রেকর্ড দেখে বলতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৫৮   ১৮৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ