ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটায় এক ইলিশের দাম ৯ হাজার টাকা

কুয়াকাটায় এক ইলিশের দাম ৯ হাজার টাকা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর ২০২৫


কুয়াকাটায় এক ইলিশের দাম ৯ হাজার টাকা

পটুয়াখালী: কুয়াকাটায় জেলে ছোবাহান মাঝির জালে ধরা পড়েছে ২ কেজি ২০০ গ্রাম ওজনের এক ইলিশ, যা বিক্রি হয়েছে ৮ হাজার ৮০০ টাকায়। বুধবার ১ অক্টোবর সকাল ৭টার দিকে আলিপুর মৎস্য বন্দরের জমজম ফিশে মাছটি বিক্রি হয়। মাছটি ৪ হাজার টাকা কেজি দরে ৮ হাজার ৮০০ টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী পি এম মুসা।

এ সময় মাছটিকে দেখতে মৎস্য বন্দরে অনেকেই ভিড় করেন। এর আগে, গত ২৬ সেপ্টেম্বর এফ বি আশরাফুল ট্রলারে মাছ ধরার উদ্দেশ্য সমুদ্রে গেলে অন্যান্য মাছের সঙ্গে বড় ইলিশটি ধরা পড়েছে।
জেলে ছোবাহান বলেন, ইলিশ শিকারে সমুদ্রে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে এ বড় ইলিশটি ধরা পড়ে। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। সাইজে বড় হওয়ার কারণে মাছটি ভালো দামে বিক্রি হয়েছে। অবরোধের আগ মুহূর্তে এমন মাছ পেয়ে আমি খুশি।
জমজম ফিশের স্বত্বাধিকারী সাঈদুল ইসলাম বলেন, বড় সাইজের ইলিশ সচরাচর পাওয়া যায় না। বড় ইলিশ পেলে জেলেরা যেমন লাভবান হয় পাশাপাশি আমরা ব্যবসায়ীরাও ভালো দামে মাছগুলো বিক্রি করতে পারি।
মাছটির ক্রেতা এম মুসা বলেন, দীর্ঘদিন ধরেই আমি মাছের ব্যবসা করি। সম্পূর্ণ বাজার খুঁজে বড় সাইজের এ একটি ইলিশই পেয়েছি। মাছটি ঠাকুরগাঁওয়ে পাঠাব। আশা করছি ভালো একটা দামে বিক্রি করতে পারব।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেদের জালে বড় সাইজের ইলিশ এখন প্রায়ই মিলছে। যেটা ৫৮ দিনে নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:১৪   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ