ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে হাত বাড়ালেই মিলছে মাদক

কাউখালীতে হাত বাড়ালেই মিলছে মাদক


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫


কাউখালীতে হাত বাড়ালেই মিলছে মাদক

পিরোজপুর: কাউখালীতে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে। লাগাম টেনে ধরতে পারছে না পুলিশ। এ উপজেলা নদী বেষ্টিত এবং চারদিকে সীমানাবর্তী উপজেলার দুষ্কৃতিকারী ও মাদক ব্যবসায়ীরা অনায়াসে প্রবেশ করে মাদক বিক্রি করে আবার নিরাপদে চলে যেতে সক্ষম হয়।

ফলে এ উপজেলার উঠতি বয়সি স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রসহ বিভিন্ন পেশার মানুষ মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েছে। পুলিশ বারবার এদের গ্রেফতার করে জেল হাজতে পাঠালে সহজেই জামিন পেয়ে আবার তারা মাদকের সাথে জড়িয়ে পড়ে। সম্প্রতি সয়না রঘুনাথপুর ইউনিয়নের মেঘপাল গ্রামের আলতাফ হোসেনের ছেলে রিয়াজ হোসেন (৩২) মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলে গ্রেফতার করে পুলিশ।

এছাড়াও আমরাজুড়ী ইউনিয়নের কুমিয়ান গ্রামের আবাসনে এনায়েত শরীফের ছেলে মিরাজ শরীফ ও অরুন কুমারের ছেলে অনুপমসহ বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এছাড়াও মাদক সম্রাট নামে খ্যাত শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের সেকেন্দার হাওলাদারের ছেলে যুবরাজ হাওলাদারকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এরপরও মাদকের ছোবল থেকে এ উপজেলার স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রসহ যুবসমাজ রক্ষা করা যাচ্ছে না।

সন্ধ্যা নামলেই যে সকল রাস্তায় লোক চলাচল কম সে সকল রাস্তার মোড়ে মোড়ে এদেরকে দেখা যায় মাদক সেবন ও কেনাবেচায় লিপ্ত থাকতে। এছাড়াও বিভিন্ন ব্রিজ, কালভার্ট, পরিত্যক্ত ভবনের পিছনেসহ বিভিন্ন লোকচক্ষুর আড়ালের স্থানগুলোতে মাদকের কেনাবেচা ও সেবনের মেলা বসে। যারা এর সাথে জড়িত তারা উঠতে বয়সি স্কুল ও কলেজগামী ছাত্রদের প্রথমে সিগারেটের মাধ্যমে ধুমপান করিয়ে নেশায় আসক্ত করে।

পরে ঐ সকল স্কুল ও কলেজগামী ছাত্রদের নেশায় আসক্ত হয়ে পড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না বলে জানায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করে বিভিন্ন সময়ে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

কাউখালী থানা পুলিশ সার্বক্ষনিক তৎপর রয়েছে। মাদককে জিরো টলারেন্সে নিয়ে অভিযান করছি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ধরে আদালতে পাঠাই। আদালত থেকে জামিনে বেরিয়ে এসেই আবার ব্যবসা চালায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৯:১০   ২৯৬ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ