ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ঔষধ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দিলো প্রশাসন

কাউখালীতে ঔষধ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দিলো প্রশাসন


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫


কাউখালীতে ঔষধ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দিলো প্রশাসন

পিরোজপুর: কাউখালীতে ঔষধ ব্যবসায়ী সংগঠন একত্রিত হয়ে এমআরপি ছাড়া ঔষধ না বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এতে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেসহ বিভিন্ন অনলাইনে তাদের প্রতিবাদ ব্যক্ত করে। কারণ তারা এর পূর্বে ঔষধ ব্যবসায়ীদের কাছ থেকে প্রকার বেধে ৮ থেকে ১০ শতাংশ কমিশনে ঔষধ ক্রয় করতে পারতো।

এছাড়াও নিম্ন মানের যে সকল ঔষধ কোম্পানি রয়েছে সেই সকল ঔষধগুলো অধেক দামেও বিক্রি করলেও বেশ লভাংশ থাকে বলে নাম প্রকাশ করতে অনিচ্ছুক একাধিক ঔষধ ব্যবসায়ীরা জনান। অথচ এসকল ঔষধগুলো কিছু কিছু ঔষধ ব্যবসায়ী খপ্পরে পড়ে সকল ব্যবসায়ীদের নিয়ে একটি সিন্ডিকেট করে চিঠি প্রদান করে যে, ঔষদের গায়ের মূল্যে নিচে কোন ঔষধ বিক্রি করা যাবে না।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনলে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা তার দপ্তরে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান সহ সকল ঔষধ ব্যবসায়ীদেরকে নিয়ে এক জরুরী সভা করেন। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ব্যবসায়ীরা স্বাধীন ভাবে ঔষধ বিক্রয় করবে এতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, ব্যবসায়ীরা স্বাধীন ভাবে ব্যবসা করবে। কোন পক্ষ যদি চাপ সৃষ্টি করে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৫:৪৪   ২১৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ