ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে সিএনজি-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত, আহত ২

কালীগঞ্জে সিএনজি-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত, আহত ২


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫


কালীগঞ্জে সিএনজি-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত, আহত ২

গাজীপুর: কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে।
শুক্রবার সকালে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর মনোহরদী থানার সুকুন্ধি এলাকার নুরুল ইসলামের ছেলে অলিউল্লাহ (৪০) , ময়মনসিংহ তারাকান্দা থানার পাগলি পশ্চিম গ্রামের শুক্কুর মাহমুদের ছেলে মো. আবু তালেব (২৭), সিরাজগ সদর চিলাগাছা রতনকান্দি গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে সিয়াম (৪)। আহতরা হলেন- হাফিজুর (৪০), তার স্ত্রী সালমা বেগম (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুরের সফিপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি নরসিংদী যাচ্ছিল। এক পর্যায়ে সিএনজিটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া চত্বর এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে ওই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যায়। এ ঘটনায় সিএনজির আরো তিন যাত্রী গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সিয়াম মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রাসেল মিয়া জানান, সিএনজি ও ড্রাম ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন। হাসপাতালে একজনের মৃত্যু হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৪:৪৩   ৩৪০ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ