ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে নাতির দায়ের কোপে দাদির মৃত্যু, নাতিসহ আটক ৩

ঈশ্বরগঞ্জে নাতির দায়ের কোপে দাদির মৃত্যু, নাতিসহ আটক ৩


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫


ঈশ্বরগঞ্জে নাতির দায়ের কোপে দাদির মৃত্যু, নাতিসহ আটক ৩

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে নাতির দায়ের কোপে দাদির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত নাতিসহ তিনজনকে আটক করেছে।

নিহত রওশন আরা বেগম (৫০) স্থানীয় বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, বিকেলের দিকে রওশন আরার একটি গৃহপালিত মুরগি প্রতিবেশী ও নিকটাত্মীয় সাখাওয়াত হোসেনের বাড়িতে চলে যায়। সন্ধ্যায় মুরগি আনতে গেলে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সাখাওয়াত হোসেন (২১) দা দিয়ে রওশন আরা বেগমের ঘাড়ে কোপ দেয়।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাখাওয়াত হোসেন, তার বাবা মোস্তফা (৪৮) ও ভাই সাজ্জাদ হোসেন (২৪) কে আটক করে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা বটি ও একটি লাঠিও উদ্ধার করা হয়।

নিহতের পুত্রবধূ হাফসা আক্তার (৩০) জানান, “আমার শ্বাশুড়ির একটি মুরগি প্রতিবেশী সাখাওয়াতদের বাড়িতে চলে গেলে তিনি মুরগি আনতে যান। সেখানেই পরিকল্পিতভাবে সাখাওয়াত, তার বাবা মোস্তফা এবং দাদি ছালেমা বেগম মিলে তাকে কুপিয়ে হত্যা করে। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

ঘটনার সময় অভিযুক্তদের দাদা আব্দুল হাই (৭৫) বলেন, “আমার নাতিই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, “মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং হত্যার আলামত জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৯:৫৭   ২৬২ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ