ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সেচ্ছাসেবী সংগঠন বাতিঘর সবুজায়ন কর্মসূচি এক অনন্য উদ্যোগ: ইউএনও

সেচ্ছাসেবী সংগঠন বাতিঘর সবুজায়ন কর্মসূচি এক অনন্য উদ্যোগ: ইউএনও


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫


সেচ্ছাসেবী সংগঠন বাতিঘর সবুজায়ন কর্মসূচি এক অনন্য উদ্যোগ: ইউএনও

পটুয়াখালী: কলাপাড়ায় “সবুজ গ্রাম, সবুজ দেশ, এই আমাদের বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠন বাতিঘর’র উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বেলা ১১ টায় কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের ইউসুফপুর লেকে এ কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. কাওসার হামিদ। এ সময় সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে তিন শতাধিক কৃষ্ণচূড়া, রাধা চুড়া, সোনালু, অর্জুন সহ বিভিন্ন প্রকার ফলজ ও ঔষধী গাছ রোপন করা হয়।

অনুষ্ঠানে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, মহিপুর এসআরএসবিএস সমিতির সভাপতি মোঃ সোহাগ হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি, পর্যটন ও উন্নয়ন বিষয়ক ম্যাগাজিন “আলোকিত কুয়াকাটা”র প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন আনু, বাতিঘরের সভাপতি মোঃ ইলিয়াস রেজা, সহ সভাপতি রফিকুল ইসলাম মন্টু, হস্ত শিল্পী আ. ছত্তার ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।

সেচ্ছাসেবী সংগঠন “বাতিঘর” এর সভাপতি ইলিয়াস রেজা বলেন, নিজ অর্থায়নে সংগঠনের সদস্যরা সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন। আমাদের ধারাবাহিক সামাজিক কর্মসূচির অংশ হিসেবে সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের কাজ হাতে নিয়েছি। যা চলমান থাকবে।

বাতিঘর সংগঠনের সহ সভাপতি ও আলোকিত কুয়াকাটা’র সম্পাদক আনেয়ার হোসেন আনু জানান, বৃক্ষ রোপণ, পরিস্কার পরিচ্ছন্নতা, মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা সহ “বাতিঘর” সংগঠনটি সমুদ্র উপকূলে নানা সামাজিক কাজের উদ্যোগ নিয়েছে। এমন সামাজিক কাজে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হামিদ বলেন, বাতিঘর সংগঠনের সবুজায়ন ও সৌন্দর্য বর্ধন কর্মসূচী একটি অনন্য উদ্যোগ। এটি অত্যন্ত ভালো কাজ। এ ধরনের ভালো কাজে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৫:৪০   ৩৯৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ