ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরের ব্যতিক্রমধর্মী ‘পাতিল বাইচ’

ভূঞাপুরের ব্যতিক্রমধর্মী ‘পাতিল বাইচ’


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫


ভূঞাপুরের ব্যতিক্রমধর্মী ‘পাতিল বাইচ’

টাঙ্গাইল: ভূঞাপুরের পার্শ্ববর্তী পালপুরের গুলিপেঁচা গ্রামে ফাইনাল পর্ব শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ব্যতিক্রমী পাতিল বাইচ প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়েছে । তিন দিন ব্যাপী এই পাতিল বাইচকে ঘিরে উৎসমুখর পরিবেশ সৃষ্টি হয় গ্রামটিতে। হাজার হাজার মানুষকে বিনোদন দিতে পেরে খুশি আয়োজকরা।

দর্শনার্থীরা বলছেন, প্রতিবছর যেন এমন ব্যতিক্রমি পাতিল বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বর্ষার শেষে গ্রামীণ জনপথের মানুষ নৌকা ও ভেলা বাইচের পরিচিত থাকলেও পাতিল বাইচ প্রতিযোগিতা তাদের কাছে এক নতুন কৌতুহল। তাইতো গুলিপেঁচা গ্রামের রঙ বেরংঙে সাজানো হয় পুকুরপাড়।

সমবেত হয়েছিল হাজার হাজার কৌতুহলী দর্শক, নতুন এই পাতিল বাইচের আকৃষ্ট হয়। রঙ্গিন রশি ঘেরা পুকুরে ভাসানো রান্নার বড় বড় পাতিল আর তাতে উঠে বসলেন একেকজন প্রতিযোগী। রেফারি হুইচেল দেয়ার সাথে সাথে প্রতিযোগীরা দুই হাতকে বৈঠা বানিয়ে শুরু করলেন বাইচ। বাইচে কেউ যাচ্ছে ডুবে, কেউ বা হারাচ্ছেন দিক আর তাতেই দর্শকদের করতালি আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

প্রতিযোগিরা জানান, জীবনে প্রথম এমন বাইচে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত ভাল লেগেছে। এলাকাবাসীকে বিনোদন দেয়ার লক্ষ্যেই এই মজার পাতিল বাইচ আয়োজন করছেন আয়োজকরা।

এই প্রতিযোগিতায় ৮০ জন প্রতিযোগী অংশ নেন। বিজয়ী ৩ জন ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামের রফিক পেয়েছেন, প্রথম পুরষ্কার বাই সাইকেল, দ্বিতীয় পুরস্কার গ্যাস সিলিন্ডার পেয়েছেন- মাটিকাটা গ্রামের জিহাদ ও তৃতীয় পুরস্কার রাইচ কুকার পেয়েছেন- জিগাতলা গ্রামের আবু তালেব।

আয়োজক আব্দুল হাই জানান, গ্রামের যুবকদের সহযোগিতায় এ আয়োজন করেছি। এতে হাজার হাজার দর্শনার্থী আসবে এটা কল্পনাও করতে পারিনি। ভবিষ্যতেও গ্রামবাসীকে সাথে নিয়ে পাতিল বাইচের আয়োজন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৮:৪০   ১৬২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ