ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে বিএনপি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজারহাটে বিএনপি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫


রাজারহাটে বিএনপি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কুড়িগ্রাম: রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র আয়োজনে এসব ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদে,দুপুরে নাজিমখান ইউনিয়ন পরিষদে এবং বিকেলে উমর মজিদ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।

এর আগে শুক্রবার উপজেলার ছিনাই ইউনিয়ন পরিষদ,ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়ন পরিষদ,বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট উচ্চ বিদ্যালয় এবং রাজারহাট ইউনিয়নের হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পিং চলে।
শনিবার দুপুরে নাজিমখাঁন ইউনিয়ন পরিষদে ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের উদ্বোধনকালে আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার মধ্যে ২৬নং দফা সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। তিনি আরো বলেন,বিএনপি সর্বদা সাধারণ জনগণের পাশে ছিল,এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সমাজের অসহায়,দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে চিকিৎসা সেবা দিতে আমরা সব সময় প্রস্তুত আছি।

ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক এ্যাড,শফিকুল ইসলাম,সদস্য সচিব শহিদুল ইসলাম,যুগ্ন আহবায়ক জাকির হোসেন,নজরুল ইসলাম,আব্দুর রাজ্জাক,রুশো চৌধুরী,জাকির হোসেন খাঁন,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল এহছান,উপজেলা যুবদল আহবায়ক আব্দুল কুদ্দুস,সদস্য সচিব নয়ন আলী,উপজেলা ছাত্রদল আহবায়ক রুবেল পাটোয়ারী,সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৪:০০   ১৯৬ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ