ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দশমিনা মা ইলিশ রক্ষায় ৫ স্তরের নিরাপত্তা, ড্রোনে পর্যবেক্ষণ

দশমিনা মা ইলিশ রক্ষায় ৫ স্তরের নিরাপত্তা, ড্রোনে পর্যবেক্ষণ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫


দশমিনা মা ইলিশ রক্ষায় ৫ স্তরের নিরাপত্তা, ড্রোনে পর্যবেক্ষণ

পটুয়াখালী: দশমিনায় মা ইলিশ সংরক্ষণে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি ড্রোন ক্যামেরা। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, নৌপুলিশ ফাঁড়ি, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও থানা পুলিশের সমন্বয়ে চলছে কঠোর অভিযান।
২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ড্রোনের মাধ্যমে নদীপথে নজরদারি চালানো হচ্ছে। নিষেধাজ্ঞার তৃতীয় দিনে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর বিভিন্ন পয়েন্টে ড্রোন ব্যবহারের মাধ্যমে নজরদারি করতে দেখা যায় প্রশাসনকে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাঁশবাড়িয়া, ঢনঢনিয়া, কেদিরহাট, হাজিরহাট, গোলখালী, কাটাখালী, সৈয়দ জফর, কালারানী, সোবাহানবাজার, আউলিয়াপুর, চরঘূর্ণি, পাতারচর, দক্ষিণ রনগোপলদী, চরহাদী, চরবোরহান ও শহজালাল জুরোসহ প্রায় ৮ কিলোমিটার নদীপথে এ ড্রোন নজরদারি চলছে।

এরমধ্যে চার কিলোমিটার এলাকাকে রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে। ড্রোনের কার্যকর ব্যবহারে ইতোমধ্যে অসাধু জেলেরা নদীতে নামতে নিরুৎসাহিত হচ্ছে। গত তিন দিনে ড্রোন নজরদারি ও অভিযান চালিয়ে ১৫টি বেহুন্দি জাল এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন।
স্থানীয় মৎস্যজীবী সান্টু ও সাইদুল বলেন, নদীর ওপরে প্লেনের মতো কিছু উড়তে দেখে পরে জানতে পারি ওটা ড্রোন। প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা নিজেরাও মা ইলিশ রক্ষায় সচেতন। বাঁশবাড়িয়া লঞ্চঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মিরাজ বলেন, প্রশাসনের এ উদ্যোগে নদীতে এখন শৃঙ্খলা ফিরে এসেছে। সকাল, দুপুর ও বিকেলে ড্রোনের উড়াউড়ি আমাদেরও সচেতন করছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পরাভেজ জানান, এ বছর আমরা কঠোর অবস্থানে আছি। দিনে হাজিরহাট এলাকায় একাধিক টিম অবস্থান করবে এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে। কোনো জেলে নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে সঙ্গে সঙ্গে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান বলেন, মা ইলিশ দেশের সম্পদ। এ সম্পদ রক্ষায় প্রযুক্তিগত সহায়তায় আমরা এবার বিশেষ উদ্যোগ নিয়েছি। রাতের বেলায় আইনশৃঙ্খলা বাহিনী নদীতে টহল দেবে, আর দিনের বেলায় ড্রোনের মাধ্যমে অবৈধ জেলেদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫২:৪১   ১৬৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ