ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে অসুস্থ গরুর মাংস বিক্রির প্রস্তুতির দায়ে কসাইকে অর্থদণ্ড

লালমোহনে অসুস্থ গরুর মাংস বিক্রির প্রস্তুতির দায়ে কসাইকে অর্থদণ্ড


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫


লালমোহনে অসুস্থ গরুর মাংস বিক্রির প্রস্তুতির দায়ে কসাইকে অর্থদণ্ড

ভোলা: লালমোহন উপজেলায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতির দায়ে মো. জসিম উদ্দিন (৩৮) নামে এ কসাইকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই কসাইকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। কসাই জসিম উদ্দিন লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামালের ছেলে।
ইউএনও জানান, টহলরত পুলিশ সদস্যদের দেখে জসিমসহ কয়েকজন পালিয়ে যেতে শুরু করেন। তখন পুলিশের সন্দেহ হলে জসিমকে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেন। তখন পুলিশের পক্ষ থেকে ঘটনাটি আমাকে জানানো হয়।

এরপর আমি ঘটনাস্থলে গিয়ে কসাই জসিমের স্বীকারোক্তি ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি। জসিম বিভিন্ন সময় অসুস্থ্য গরু কম দামে কিনে জবাই করে মাংস বিক্রি করে আসছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ সময় লালমোহন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রইস উদ্দিনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৪৪   ৩১৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ