ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় কলেজ ছাত্রী উদ্ধার,অপহরণকারী গ্রেফতার

আগৈলঝাড়ায় কলেজ ছাত্রী উদ্ধার,অপহরণকারী গ্রেফতার


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর ২০২৫


আগৈলঝাড়ায় কলেজ ছাত্রী উদ্ধার,অপহরণকারী গ্রেফতার


বরিশাল:
আগৈলঝাড়ায় অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্রি গ্রামের শেহের আলী মিয়ার মেয়ে কলেজ ছাত্রী নুর আক্তার শেফা (১৭) কে পয়সারহাট ব্রীজে ঘুরতে গেলে ওই স্থান থেকে গত ২৭ আগষ্ট বিকেলে কলেজ ছাত্রী শেফাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় একই এলাকার বাবুল ফকিরের ছেলে সাব্বির ফকিরসহ তার সহযোগীরা।মেয়েকে খুজে না পেয়ে পিতা শেহের আলী মিয়া গত ৪ সেপ্টেম্বর আগৈলঝাড়া থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন, যার নং-২।

ওই মামলার আসামী অপহরণকারী সাব্বির ফকিরকে মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে গ্রেফতারসহ অপহৃতা নুর আক্তার শেফা (১৭) কে উদ্ধার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর মোহাম্মাদ।

গতকাল বুধবার সকালে অপহরনকারীকে বরিশাল আদালতে এবং অপহৃতা নুর আক্তার শেফা (১৭) কে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, অপহরন মামলার আসামীকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। এবং অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৪:৩৬   ২৪০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ