ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » হাওরাঞ্চলের উন্নয়নই আমার রাজনীতির অঙ্গীকার:ব্যারিস্টার হামিদুল হক

হাওরাঞ্চলের উন্নয়নই আমার রাজনীতির অঙ্গীকার:ব্যারিস্টার হামিদুল হক


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর ২০২৫


হাওরাঞ্চলের উন্নয়নই আমার রাজনীতির অঙ্গীকার:ব্যারিস্টার হামিদুল হক

সিলেট: সুনামগঞ্জ-১ (মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন বলেছেন, দেশের সাম্য, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও আধুনিক, স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

বুধবার (০৮ অক্টোবর ২০২৫ ইং) মধ্যনগর উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় ব্যারিস্টার লিটন বলেন, বিএনপি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়। তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে—মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সমান সুযোগ সৃষ্টি, এবং হাওরাঞ্চলের কৃষক ও মৎস্যজীবীদের জীবনমানের আমূল পরিবর্তন।

তিনি জানান, নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন, বিশেষ করে হাওর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও কৃষি উন্নয়নে গুরুত্ব দেবেন। তিনি বলেন, হাওরের দেশীয় মাছের অভাব এখন বাস্তবতা। সঠিক মৎস্য নীতিমালার মাধ্যমে দেশীয় মাছের অভয়াশ্রম সৃষ্টি করে হাওরকে পুনরায় মৎস্যভান্ডারে রূপ দিতে চাই।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারাই হাওরপাড়ের মানুষের ভরসা। আপনাদের লেখনীর মাধ্যমে তাদের দুঃখ-কষ্ট, সম্ভাবনা ও উন্নয়নবঞ্চিত চিত্র দেশবাসীর সামনে তুলে ধরবেন—এটাই আমার প্রত্যাশা। হাওরবাসীর স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

দলের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, যারা দুর্নীতির সঙ্গে জড়িত, লুটপাটে বা টেন্ডারবাজিতে অংশ নেয়, দলের ভাবমূর্তি নষ্ট করে—তাদের কোনো অবস্থাতেই দলীয় দায়িত্ব দেওয়া হবে না। এই নীতির আলোকে আমি বিশ্বাস করি, যোগ্যতা, সততা ও সামাজিক গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন হবে, এবং সেই মূল্যায়নে আমার অবস্থান শক্ত বলে আমি আশাবাদী,—যোগ করেন তিনি।

মতবিনিময় সভার শেষে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আপনাদেরই আপনজন। সুনামগঞ্জ-১ আসনের মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। সকলের সহযোগিতা চাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১২:৫৬   ১৭৩ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ