ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে কলমাকান্দায় জেলা প্রশাসকের মতবিনিময়

উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে কলমাকান্দায় জেলা প্রশাসকের মতবিনিময়


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর ২০২৫


উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে কলমাকান্দায় জেলা প্রশাসকের মতবিনিময়

নেত্রকোনা: জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কলমাকান্দা উপজেলা ইউএনও কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। এতে উপজেলার সরকারি দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধাবৃৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকম-লী, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) সজল কুমার সরকার, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আবুল হাসেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, এনসিপির নেতা আবু কাওসার, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, শিক্ষক একেএম শাহজাহান কবীর, সাংবাদিক জহিরুল ইসলাম মামুন প্রমুখ।
বক্তারা উপজেলা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা ও স্থানীয় জনগণের সার্বিক সমস্যা-সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।
পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্ত্বরে মুল গেইট ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৭:৫৯   ৪৭৯ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ