ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় কন্যাশিশু দিবস উদযাপন

কলমাকান্দায় কন্যাশিশু দিবস উদযাপন


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর ২০২৫


কলমাকান্দায় কন্যাশিশু দিবস উদযাপন

নেত্রকোণা: “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিম, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন ও শিক্ষক মোহাম্মদ সেলিম প্রমুখ।
বক্তারা বলেন, কন্যাশিশুদের সঠিক শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। পরিবার ও সমাজের সমর্থন পেলে তারা নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করে দেশের উন্নয়নে বড় অবদান রাখতে সক্ষম হবে।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৩:২৯   ২৫৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ