ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাজার ইজারা নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, পাঁচ পুলিশসহ আহত ১০

বাজার ইজারা নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, পাঁচ পুলিশসহ আহত ১০


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫


বাজার ইজারা নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, পাঁচ পুলিশসহ আহত ১০

বরিশাল: পটুয়াখালীতে বাজার ইজারা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে এবং সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পালপাড়া বাজারের ইজারাদার বিএনপি নেতা মফুজুল ও একই দলের আরেক নেতা সোহাগ মাঝির সমর্থকদের মধ্যে ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সোহাগ মাঝির অনুসারীরা প্রতিপক্ষ মফুজুলকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশের ওপরও আক্রমণ চালায়।

এতে এএসআই জহির, এসআই আবদুর রহমান, কনস্টেবল মহিবুল্লাহ, রানা ও সাইফুল ইসলাম আহত হন। আহত পুলিশ সদস্যদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, গুরুতর আহত মফুজুলকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরও কয়েকজন আহত ব্যক্তি গ্রেফতার এড়াতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন।এ ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পুলিশ আমিনুল হক চৌধুরী (৪৫), পলাশ হাওলাদার (২৫) ও রমজান আলী (৬৫) নামের তিনজনকে আটক করেছে।
পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন, বাজার ইজারাকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গেলে পুলিশের ওপর হামলা হয় এবং পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ, সেনা ও র‍্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:৫৬   ৩৮২ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন
দশমিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা



আর্কাইভ