ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়া পৌরশহরে বসত ঘরে অগ্নিকাণ্ড

কলাপাড়া পৌরশহরে বসত ঘরে অগ্নিকাণ্ড


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫


কলাপাড়া পৌরশহরে বসত ঘরে অগ্নিকাণ্ড

পটুয়াখালী: কলাপাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এক অবসরপ্রাপ্ত অধ্যাপকের ভাড়া দেওয়া বসতবাড়ী পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল তিনটার দিকে পৌরশহর ওয়ার্ড নং ২ নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা অন্তত ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এ ব্যাপারে পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল হক পনির জানান, পটুয়াখালী করিম মৃধা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মো.মজিদ হাওলাদারের বাড়ীতে ভাড়াটিয়া ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পার্শ্ববর্তী একটি অভিজাত তৈরি পোশাক শোরুমের এ ভাড়া বাসায় তাদের কারিগররা বসবাস ও পোশাক তৈরি করত। তবে এ ঘটনা রাতে হলে ব্যাপক ক্ষতির আশঙ্কা ছিল বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার মোঃ শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে দ্রুত দুর্ঘটনা স্থলে আসি এবং খুবই কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসার কারণে জানমালের ক্ষয়ক্ষতি কম হয়। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ঘটনা স্থল পরিদর্শন করেন জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম ও  ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক, আছাদুজ্জামান খান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫১:২৩   ৪৬৯ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ