ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম
অর্থপাচারের অভিযোগে গ্রেফতার হওয়া আলোচিত হরিদাস সম্পর্কে কী জানা যাচ্ছে? আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা : জেনিফার ছবি দেখে চেনা যায় কে এই অভিনেত্রী? দোহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুশতাধিক পরিবার পেল নগদ টাকা, শুকনো খাবার কাঁঠালিয়ায় জমজ দুই ভাইয়ের কৃতিত্ব ভেড়ামারায় দুই ইউনিয়নের সংযোগস্থলের জরাজীর্ণ ব্রিজটি এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে এলাকাবাসী ব্যাংকার আরিফুল হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধন পিরোজপুরে ২ মাদক ব্যবসায়ীসহ ৩ মাদকসেবিদের গ্রেফতার আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের উদ্যোগে ৩০০ গাছের চারা রোপণ দোহারে পানিবন্দী ২ শতাধিক পরিবারের মাঝে ইউএনও’র ত্রাণ বিতরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মেয়েকে বাঁচাতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মায়ের

মেয়েকে বাঁচাতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মায়ের


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫


মেয়েকে বাঁচাতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মায়ের

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বিদ্যুতপৃষ্টে থেকে মেয়েকে বাঁচাকে গিয়ে মা নিজেই বিদ্যুতস্পর্শে মারা গেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার ছোট বিনাইরচর এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়া বিদ্যুত স্পর্শে আহত হয়েছে নিহতের মেয়ে ও তার শ্বাশুরী।
নিহত মায়ের নাম রোজিনা আক্তার (৩৫)। সে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কামারপাড়া এলাকার সোহের মিয়ার স্ত্রী। আড়াইহাজারে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করার কারণে অত্র এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত এক মাস আগে সোহেল মিয়া তার পরিবার পরিজন নিয়ে স্থানীয় একটি কারখানায় কাজ করার সুবাদে বাসা ভাড়া নিয়ে ছোট বিনাইরচর শফিকুল ইসলামের বাড়িতে উঠে। উর্ধ্বমূখী সম্প্রসারণ করায় ওই বাড়ির দোতলা দিয়ে বিদ্যুতের কভারবিহীন তারের সংযোগ লাইন যায়।

ছাদ থেকে তারের দুরত্ব শরীরে স্পর্শ করে করলে বাড়ির মালিক স্থানীয় বিদ্যুত অফিসে কভার তার অথবা সংযোগ অন্যত্র দিয়ে ঘুরিয়ে নেয়ার জন্য বার বার তাগাদা দেয়। বিদ্যুত বিভাগ বিষয়টি নিয়ে উদাসীনতা দেখার অভিযোগ করে বাড়ির মালিক। এর ফলে অত্যন্ত ঝুঁকি নিয়ে ছাদে উঠানামা করতে হয়। বৃহস্পতিবার নতুন ভাড়াটিয়ার মেয়ে সুরভী আক্তার (১৪) টিকটকের অভ্যাস থাকায় দোতলায় মোবাইল নিয়ে টিকটক করতে যায়।

এসময় অসাবধানতা বসত সুরভীর কপাল তারে স্পর্শ করে। তাকে বাঁচাতে গিয়ে সুরভীকে ধাক্কা দিতে গিয়ে মা রোজিনা আক্তার ও তার দাদী মাসুদা বেগম (৬০)। এতে তিনজনই বিদ্যুত স্পর্শে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রোজিনা আক্তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাকি দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় স্বজনরা।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গণমাধ্যমকে এ ঘটনা নিশ্চিত করেন।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিটি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার টি এম মেসবাহ উদ্দীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে বিদ্যুত অফিস থেকে একটি টীম পাঠানো হয়েছে। এ ব্যপারে একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। তদন্ত রিপোর্টে ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, যখন বিদ্যুত সংযোগ দেয়া হয় ভবনটি ছিলো একতলা। পরে উর্ধ্বমূখী সম্প্রসারণ করায় বিদ্যুতের তারের দুরত্ব কমে যায়। তাই ওই এলাকায় আরও বড় বিদ্যুতের খুটি বসানোর উদ্যোগ নেয়া হয়। ভিকটিমের বাড়ির এক পাশে খুটি বসানো গেলেও প্রতিবেশিদের বাঁধায় অন্যপাশে খুটি স্থাপন করা নিয়ে জটিলতা তৈরি হয়। জটিলতা নিরসন করে দ্রুততম সময়ে খুটি বসানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৭:২১   ৩০৯ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুশতাধিক পরিবার পেল নগদ টাকা, শুকনো খাবার
আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের উদ্যোগে ৩০০ গাছের চারা রোপণ
দোহারে পানিবন্দী ২ শতাধিক পরিবারের মাঝে ইউএনও’র ত্রাণ বিতরণ
মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০পরিবার
ভূঞাপুরে বিশ্বজন সংখ্যা দিবস পালিত



আর্কাইভ