ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১০ জেলে আটক

লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১০ জেলে আটক


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫


লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১০ জেলে আটক

ভোলা: লালমোহন উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে বিকেল পর্যন্ত তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় ৫ হাজার মিটার অবৈধ জাল, দুইটি মাছ ধরা ট্রলার এবং বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ জব্দ করা হয়।
পরে বিকেলে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মধ্যে ৬ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। এ ছাড়া বাকি ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।
অপরদিকে, অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছ বিতরণ করা হয়েছে বিভিন্ন এতিমখানা ও মাদরাসায়। জব্দ করা ট্রলারগুলো পরবর্তীতে নিলামের জন্য মৎস্য অফিসের হেফাজতে রাখা হয়েছে।
অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, অফিস সহকারী আব্বাছ উদ্দিন ফরাজী, ক্ষেত্র সহকারী মো. সাইফুল ইসলাম সোহাগসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. শাহ আজিজ বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরার ওপর সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলছে। এই সময় কেউ নিয়ম ভঙ্গ করে নদীতে মাছ শিকারে নামলে আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০১:৫৩   ৩৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ