ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে বিএনপির কেন্দ্রীয় নেতা মুনির হোসেনের গণসংযোগ

বাউফলে বিএনপির কেন্দ্রীয় নেতা মুনির হোসেনের গণসংযোগ


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর ২০২৫


 বাউফলে বিএনপির কেন্দ্রীয় নেতা মুনির হোসেনের গণসংযোগ
বরিশাল:পটুয়াখালী-২ আসন(বাউফল) কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন।

শুক্রবার ও আজ শনিবার, কনকদিয়া,কাছিপাড়া,বগার, কায়না,পশ্চিম কায়না,সাবুপুরা,ধাউরাভাঙ্গা ও বগা বাজার ও কৌখালী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই গণসংযোগ করা হয়। এ সময় পথসভায় বলেন, বিএনপি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। দলটি এককভাবে নয়, বরং সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করতে আগ্রহী।

মুনির হোসেন বলেন, “বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশকে লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং দেশের সব সেক্টর ধ্বংস করে দিয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি।”

তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্রকাঠামো গঠন করে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবদুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল গনি সিকদার ও সদস্য আবুল কালাম মৃধা।

বগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল সিকদারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুর রহমান বাবুল মৃধা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৩:১০   ২৪৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ