ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে সরকারি বালক বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধণ

কাউখালীতে সরকারি বালক বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর ২০২৫


কাউখালীতে সরকারি বালক বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধণ

পিরোজপুর: কাউখালীতে শনিবার (১১ অক্টোবর) দুপুর বারোটায় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্মাণে কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছয় তলা ভিত বিশিষ্ট ছয় তলা নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে । দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান।

এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, পিরোজপুর সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার, কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।

এ সময় অভিভাবক, গণমাধ্যম কর্মী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর তৎকালীন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু নির্মাণ কাজ উদ্বোধন করেন। ভবন উদ্বোধনের পর বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আশরাফ আলম খান একটি গাছের চারা রোপন করেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম বলেন,লেখাপড়ার কোন বিকল্প নেই। ভালো ছাত্রের পাশাপাশি আদব-কায়দা, নম্রতা ভদ্রতা থাকতে হবে। আশা করি শিক্ষকরা মনোযোগ সহকারে পাঠ দান করবেন এবং শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ক্লাসে মনোযোগ দিবেন। উভয়ের সমন্বয় থাকলে শিক্ষার মান আরো ভালো হবে। বিদ্যালয়ের শিক্ষক সংকট সম্পর্কে প্রধান অতিথি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে শিক্ষক দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৮:৩৫   ১৭৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ