ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে সজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

সুজানগরে সজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর ২০২৫


 সুজানগরে সজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

পাবনা: সুজানগরে ৩৪ বছর ইমামতি করার পর ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে একটি মসজিদের ইমামকে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে। উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আলহাজ্ব আব্দুল মান্নান কে শুক্রবার জুমার নামাজের পর ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
৭৫ বছর বয়সী ইমাম হাফেজ আলহাজ্ব আব্দুল মান্নানের বাড়ি উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামে । তিনি ১৯৯১ সাল থেকে টানা ৩৪ বছর ধরে মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তাঁর সম্মানে এ ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী।
মসজিদ প্রাঙ্গণ থেকে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাঁকে বাড়ইপাড়া গ্রামে পৌঁছে দেওয়া হয়। সেই গাড়ির পেছনে ছিল গ্রামের যুবকদের মোটরসাইকেলের বহর ও মুরুব্বিদের ভ্যান গাড়ি বহর। গ্রামের সর্বস্তরের মানুষ ইমামকে বিদায় জানাতে রাস্তার দুই পাশে ভিড় করেন।বিদায়ের সময় এলাকাবাসীর সঙ্গে সালাম বিনিময় করেন ইমাম হাফেজ আব্দুল মান্নান।
স্থানীয় বাসিন্দা আলহাজ্ব আব্দুল ওহাব বলেন, ‘ইমাম সাহেব ছিলেন আমাদের অভিভাবকতুল্য। তিনি শুধু ইমামতি করেননি, আমাদের জীবনের নানা দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এমন সম্মাননা দিয়েছি। এ আয়োজনের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠেছে মসজিদের ইমামের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা বলেও জানান তিনি ।
বিদায়ের পূর্বমুহূর্তে আবেগজড়িত কণ্ঠে ইমাম হাফেজ আব্দুল মান্নান বলেন, জীবনের বড় একটি অংশ এই মসজিদ আর মথুরাপুর গ্রামের মানুষের মাঝে কেটেছে। আমি সারা জীবন দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলাম। মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝিনি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।

বিদায় অনুষ্ঠানে মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাতেম আলী খান, ক্যাশিয়ার মোস্তাফিজুর রহমান খোকন মাস্টার, মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাবু, মজিবর রহমান, আব্দুল্লাহ আল মামুন, নবীন সেখ, ফজলু প্রামানিক, ইয়াসিন আলী মিয়া, মোহাম্মদ রোকন প্রামানিক, কাদের প্রামানিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৮:৪২   ২১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ