ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বিদেশ গিয়ে লাশ হয়ে ফিরলেন আড়াইহাজারের মাসুম

বিদেশ গিয়ে লাশ হয়ে ফিরলেন আড়াইহাজারের মাসুম


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর ২০২৫


বিদেশ গিয়ে লাশ হয়ে ফিরলেন আড়াইহাজারের মাসুম

নারায়ণগঞ্জ: স্বপ্ন ও একবুক আশা নিয়ে গিয়েছিলেন মালয়েশিয়া। কাজ করে টাকা জমিয়ে পরিবারের মুখে হাসি ফোটাবেন। কিন্তু সেটি আর হলো না নারায়ণগঞ্জের আড়াইহাজারের বগাদীর মাসুম মিয়ার (৩৭)। লাশ হয়ে ফিরলেন নিজ বাড়িতে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে ওই দিন সকাল ৬ টার দিকে বগাদী গ্রামের নিজ বাড়িতে এসে পৌঁছায় তার মরদেহ। এসময় পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। এর আগে গত ২ অক্টোবর মালয়েশিয়াতে নিজ বাসায় স্ট্রোক করে মারা তিনি। মাসুম মিয়া উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী গ্রামের দেলেয়ার মিয়ার ছেলে।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুম দালালের মাধ্যমে ২০১৪ সালে তিন লাখ ৫০ হাজা টাকা খরচ করে মালেশিয়া যান। সেখানে কাজ করে বাড়ির সবাইকে ভালোই রেখেছিলেন। গত ২ অক্টোবর বিকাল চার টারদিকে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন মাসুম। মালেশিয়ার একটি হাসপাতালে নিলে সেখানে মাসুম মিয়া মারা যান। তার মারা যাবার সংবাদে পুরো পরিবার ভেঙে পড়ে। পরে গতকাল শনিবার সকালে তার মরদেহ বাংলাদেশে আসে। ওইদিন বিকেলে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহতের স্ত্রী রাহিমা বেগম বলেন, মালয়েশিয়ায় গিয়ে উপার্জন করে পরিবারের জন্য ভালো কিছু করার স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগে আমাদের পরিবারের সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। এখন আমি আমার জমজ ৫ বছরে দুই মেয়ে ও ৩ বছরের ছেলে নিয়ে অসহায় হয়ে পড়েছি।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) ফিল্ড অর্গানাইজার ছোবহান আলী জানান, তার নেতৃত্বে ওকাপ এর একটি প্রতিনিধিদল এয়ারপোর্টে গিয়ে পরিবারের সাথে মাসুমের মরদেহ গ্রহণ করেন। এছাড়া প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে দাফনকার্যের চেক গ্রহণ, ক্ষতিপূরণ বাবদ অর্থপ্রাপ্তি ও আনুষঙ্গিক বিষয়ে সরকারি সহযোগিতার বিষয়ে তথ্য দিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, মাসুমের পাঠানো টাকা দিয়ে সংসারের ব্যায় নির্বাহ করতো। এখন সংসার পরিচালনা করা নিয়ে পরিবারটি বেশ দুচিন্তায় পড়ে পড়ে যান । তার অকাল মৃত্যুতে স্ত্রী সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হলো। কে দেখবে তার এই সংসার।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৪:৪৬   ১৮৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ