ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় প্রবাসীর ঘর ভাংচুর লুটপাট,মামলা

কাঁঠালিয়ায় প্রবাসীর ঘর ভাংচুর লুটপাট,মামলা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর ২০২৫


কাঁঠালিয়ায় প্রবাসীর ঘর ভাংচুর লুটপাট,মামলা

ঝালকাঠি: কাঁঠালিয়ায় সৌদি প্রবাসী রফিকুল আলমের বসত ঘর ভাংচুর হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী জামিলা আক্তার বাদী হয়ে সোহেল হাওলাদারসহ সাতজনকে আসামী করে গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে থানায় একটি মামলা করেন। পুলিশ স্থানীয় কৈখালী বাজার থেকে ওয়ার্কশপ ব্যবসায়ী মামলার প্রধান আসামী সোহেল হাওলাদারকে (৩৫) গ্রেফতার করে কোর্টে সোপর্দ করেছে।
মামলার বিবরণে জানাগেছে, উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের প্রবাসী রফিকুল আলমের সাথে জমির ভাগ বন্টন নিয়ে দ্ধন্ধ চলছে একই গ্রামের ব্যবসায়ী সোহেল হাওলাদারের। এর জেরে গত বৃহস্পতিবার দুপুরে সোহেল হাওলাদারের নেতৃত্বে আসামীরা প্রবাসীর রফিকুল আলমের টিনসেট বসত ঘর ও একটি মুরগী রাখার ঘর ভাংচুর করে। সেখানে একটি টিনসেট ঘর নির্মাণ করে জমি দখলে নেওয়ার চেষ্টা করে আসামীরা।

এসময় আসামীরা প্রবাসীর ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। মামলার বাদী জামিলা আক্তার আরো জানান, আসামীরা নগদ তিন লক্ষ টাকা ও চার লক্ষ টাকার স্বর্নালংকার লুটে নেয়।
হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা অস্বীকার করে গ্রেফতারকৃত সোহেলের নিকট আতœীয় আহসান উল্লাহ জানান, সোহেলের কেনা জমিতে সীমানা নির্ধারণ করে সেখানে পিলার পোতা হয়েছে। প্রবাসীর স্ত্রী মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে সোহেলকে।
থানার ওসি মংচেনলা জানান, মামলার আসামী সোহেল হাওলাদারকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৯:০৭   ১৩০ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ