ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রাঙ্গাবালীতে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করলো প্রশাসন

রাঙ্গাবালীতে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করলো প্রশাসন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর ২০২৫


রাঙ্গাবালীতে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করলো প্রশাসন

পটুয়াখালী: রাঙ্গাবালী উপজেলায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ এর অংশ হিসেবে শনিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার আগুন মুখা নদী, বুড়াগৌরঙ্গ নদী, তেতুলিয়া নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়। তথ্য নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ।
জানা যায়, অভিযানে বিভিন্ন ধরনের নিষিদ্ধ কারেন্ট জাল, বেহুন্দি জালসহ মোট ৫০ হাজার মিটার অবৈধ জাল ও ২০ কেজি ইলিশ, পোমা মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ২০ কেজি ইলিশ ও পোমা মাছ এতিমখানায় ও গরিবদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।জালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, বিসিজি আউট পোস্ট এর সদস্য ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩১:২৫   ৩০৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ