ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বিএনপির ৩১ দফার অঙ্গীকার, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন মোতাহার

বিএনপির ৩১ দফার অঙ্গীকার, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন মোতাহার


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর ২০২৫


বিএনপির ৩১ দফার অঙ্গীকার, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন মোতাহার

ময়মনসিংহ-২ আসন: তৃণমূল পর্যায়ে গ্রামে গ্রামে উঠান বৈঠক করছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার নারীদের মাঝে দলের ৩১ দফা কর্মসূচির বার্তা পৌঁছে দিতে শনিবার ১১ অক্টোবর রাতে উপজেলার বওলা ইউনিয়নের সুতারপাড়া-মহদিপুর এলাকায় উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন তিনি।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সোলায়মান ফকিরের সভাপতিত্বে,উপজেলা বিএনপির সদস্য মোঃ রজব আলী ফকিরের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক একেএম সুজাউদ্দিন,ফুলপুর উপজেলা বিএনপির সদস্য,দেলোয়ার হোসেন খান,ফজলু মাষ্টার,বিএনপি নেতা,আব্দুল কাদির ফকির,ফেরদৌস তালুকদার,হান্নান সরকার,সাখাওয়াত হোসেন তালুকদার,

জানা গেছে,রাজনৈতিক জীবনে সর্বদা জনগণের পাশে থাকা এই নেতাকে এলাকাবাসী দেখছেন একজন সৃজনশীল ও মানবিক জননেতা হিসেবে।ফুলতারা অঞ্চলের বিভিন্ন গ্রাম,হাট-বাজার ও জনবসতিপূর্ণ এলাকায় তিনি নিয়মিত গণসংযোগ,পথসভা ও উঠান বৈঠক করছেন।এতে সর্বস্তরের নারী-পুরুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

বর্তমানে তিনি বিএনপির পক্ষে ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত,ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনের বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন।তার প্রতিটি সভা ও কর্মসূচিতে উপচে পড়া জনসমাগম দেখা যাচ্ছে।

এই নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নবঞ্চিত মানুষের আস্থার প্রতীক হিসেবে মোঃ মোতাহার হোসেন তালুকদার এখন ময়মনসিংহ-২ আসনে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।তৃণমূলের পাড়া-মহল্লায় নারীদের নিয়ে উঠান বৈঠক করে বিএনপির ৩১ দফা অঙ্গীকার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৮:১২   ৫২৯ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ