ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে ভাবীকে মারধরের পর ঘর ছাড়া করলো দেবর

নবীগঞ্জে ভাবীকে মারধরের পর ঘর ছাড়া করলো দেবর


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫


নবীগঞ্জে ভাবীকে মারধরের পর ঘর ছাড়া করলো দেবরহবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার রানীগাওঁ গ্রামে আপন ভাবীকে বেদরক মারধোর করে জোরপুর্বক সন্তানাধীনসহ ঘর থেকে বের করে দিয়ে তালা দিয়েছেন দুর্দান্ত দেবর। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল গিয়ে ভাবী মাসকুরা বেগম ও তার সন্তানাধীদেরকে ঘরের তালা খোলে দিয়ে ফিরিয়ে দিয়েছেন নিজ বাসস্থান।

অভিযোগসুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রানীগাওঁ গ্রামের মৃত আরব আলীর প্রবাসী ছেলে তোফাজ্জুল হক একই ইউনিয়নের চানপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে মাসকুরা বেগমকে প্রায় ১৫ বছর পুর্বে বিয়ে করেন। বিয়ের কিছু দিন পরেই তোফাজ্জুল হক দুবাই প্রবাসে চলে যায়। কয়েক বছর পর পর ছুটিতে দেশে আসা যাওয়া করেন।

প্রবাসী তোফাজ্জুল হকের স্ত্রী আড়াই বছরের শিশু সন্তানকে নিয়ে এক ঘরে বসবাস করে আসছেন। কিন্তু প্রায়ই দুর্দান্ত দেবর মঈনুল হক স্বামীর অনুপস্থিতির সুযোগে অশ্লালীন আচরণসহ মারধোর করে আসছে। গত শনিবার (১১ অক্টোবর) দুপুরে বেদরক মারপিট করে আড়াই বছরের শিশু বাচ্চাসহ ভাবী মাসকুরা বেগমকে ঘর থেকে বের করে দিয়ে রুমে তালা ঝুলিয়ে দেন। নিরুপায় হয়ে প্রবাসী স্বামীর সাথে যোগাযোগ করে মাসকুরা বেগম পিত্রালয়ে আশ্রয় নেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একখানা দরখাস্ত দিলে এএসআই হিল্লোল তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় দুর্দান্ত দেবর মঈনুল হক’কে ডেকে এনে ঘরে তালা খোলে শিশু বাচ্চাসহ মাসকুরা বেগমকে নিজ ঘরে ফিরিয়ে দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে মাসকুরা বেগমের পিতা মাওঃ আব্দুর রহিম বলেন, তার মেয়ে মাসকুরা বেগমকে  দেবর মঈনুল হক মারধর করে। এলাকার মুরুব্বীয়ানদের জানালেও সে কোন শালিস বিচার মানতে নারাজ। অসহায় হয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৪২   ৩০৩ বার পঠিত  |            







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ