ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ পুলিশের অভিযানে গরু চোর চক্রের ৪ সদস্য আটক

ঈশ্বরগঞ্জ পুলিশের অভিযানে গরু চোর চক্রের ৪ সদস্য আটক


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫


ঈশ্বরগঞ্জ পুলিশের অভিযানে গরু চোর চক্রের ৪ সদস্য আটক

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার গাছা এলাকা থেকে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাগান গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রুহুল আমীন (২৮) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুহুল আমীন (২৮) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গফরগাঁও উপজেলার চরমুছরন্দ গ্রামের তাহের আলীর ছেলে মো. বেলাল হোসেন (৩০) কে পিকআপ ভ্যানসহ আটক করে পুলিশ। ওই ভ্যানে চুরির কাজে ব্যবহৃত লোহার রড়, দা, শাবল, লোহার পাইপ ও গরু বাঁধার রশি উদ্ধার করা হয়।

রুহুল আমিনের স্বীকারোক্তিতে চক্রের আরও পাঁচজন সদস্যের নাম উঠে আসে। এর ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. বেলাল হোসেন (৩০), সবুজ মিয়া (৩৯), কাইয়ুম (৪৮), মো. মকবুল হোসেন (৩৫)। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যে চুরিকৃত ৩টি গরু উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, গ্রেফতারকৃত চারজনকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে আরও তথ্য উদঘাটনের মাধ্যমে অভিযান চলবে।

তিনি আরও জানান, চক্রের অন্যতম সদস্য মাসুদ মিয়াকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪২:৩৫   ২৩২ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ