ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে দুই মাদক ব্যবসায়ী আটক


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫


লালমোহনে দুই মাদক ব্যবসায়ী আটক

ভোলা: লালমোহন উপজেলায় মাদক কারবারের অর্ধলক্ষাধিক টাকাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে, রোববার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী সমবায় সমিতির কার্যালয় থেকে বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- ওই এলাকার মো. জাকিরের ছেলে মো. শরীফ (২৩) এবং মৃত নূর ইসলামের ছেলে মো. সাগর (২৬)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় তাদের কাছ থেকে মাদক কারবারের নগদ ৫০ হাজার ৫৬০ টাকাও উদ্ধার করা হয়। পরে তাদের লালমোহন থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ নৌবাহিনী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৫:১৬   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ