ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও সংস্থাকে আর্থিক অনুদান প্রদান

কালীগঞ্জে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও সংস্থাকে আর্থিক অনুদান প্রদান


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫


কালীগঞ্জে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও সংস্থাকে আর্থিক অনুদান প্রদান

গাজীপুর: কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী শিশুসহ ১৬ জনকে হুইল চেয়ার এবং ৫ টি সংস্থাকে আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। গাজীপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ২০২২-২৩ এবং ২০২৩-২৪ ইং অর্থবছর সহায়ক উপকরণ হিসেবে  মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে প্রতিবন্ধীদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং সংস্থাকে আর্থিক অনুদানের চেক প্রদান করেন।
যাদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় তারা হলেন- কালীগঞ্জ উপজেলার বোয়ালীর হাবিবুর রহমান খান, নাগরী তেতুইবাড়ির প্রয়ন ক্রশ, দক্ষিণ রাজনগরের ইতি বেগম, বর্ত্তুল গ্রামের মো. জাহিদ, মানিকপুরের আয়শা সিদ্দিকা প্রিতি, চুয়ারিখোলার মজিদা বেগম, ছাইতান দক্ষিণপাড়ার হাসি রেবেকা রোজারিও, উত্তর রাজনগরের বীর মুক্তিযোদ্ধা মস্তফা দেওয়ান, মোক্তারপুরের লিমা আক্তার, পুনসহির রাহাদ ইসলাম সাইমান, বক্তারপুরের নুর আক্তার, কৌচানের গৌতম চন্দ্র পাল, মাজুখানের জায়েদা খাতুন ও সাদিয়া আক্তার ইভা, ফুলদীর মো. রিহান, ভাটিরার আল রাফি সোহান।
৫টি সংস্থার মাঝে ৩৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। সংস্থাগুলো হলো- চরবাঘুন গণপাঠাগার ও সমাজকল্যাণ সংঘ, কালীগঞ্জ কল্যাণ সংস্থা, কালীগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, জেনারেশন স্পোর্টি ক্লাব ও চুয়ারিখোলা জনউন্নয়ন সংস্থা।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা ইশরাত জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় অফিসার আসাদুজ্জামান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৬:৫৫   ২০৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ