ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

কালীগঞ্জে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫


কালীগঞ্জে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুর: কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন রায়হান মার্কেটের নিউ এক্রাপোর্ট জেন্স এন্ড লেডিস ফ্যাশনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার রাত আড়াইটার দিকে কাপড়ের দোকানে আগুন লেগে যাবতীয় কাপড়-চোপড় পুড়ে যায়।

সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তা জানান। এই বিষয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেছে দোকানের মালিক।
দোকানের মালিক মো. মাসুম জানান, গত ১২ অক্টোবর রাত নয়টায় দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। গত ১৩ অক্টোবর রাত ২.৪৫ মিনিটে সংবাদ পায় তার দোকানে আগুন লেগেছে। সংবাদ পেয়ে সে এসে দেখে দোকানের ভেতরে দাউ দাউ করে আগুন জ¦লছে। এর কিছুক্ষণ পর কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনদের নিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।

দোকানের সমস্ত কাপড় পুড়ে গিয়ে আনুমানিক ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে মালিক জানান। এদিকে আগুনের তাপে পার্শ্ববর্তী সমিল্লাহ সুজ নামে জুতার দোকানেও ক্ষয়ক্ষতি হয় বলে মালিক মো. সেলিম মিয়া জানান।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অনুপ কুমার সিংহ এর সাথে মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সর্টসার্কিটের মাধ্যমে দোকানে আগুন লেগেছে। আমরা সংবাদ পেয়ে অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হই।
কালীগঞ্জ থানার এস আই শান্তি চন্দ্র দাস বলেন, এই সংক্রান্ত বিষয়ে কালীগঞ্জ থানায় একটি জিডি হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৩:১০   ২১৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ