ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » তারেক রহমান’ ৩১ দফা বাস্তবায়নে দোহারে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

তারেক রহমান’ ৩১ দফা বাস্তবায়নে দোহারে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫


 তারেক রহমান’ ৩১ দফা বাস্তবায়নে  দোহারে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ‘রাষ্ট্র কাঠামো নির্মাণে ও মানবিক বাংলাদেশ গড়ার’ লক্ষে ঢাকার দোহারে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় উপজেলার ৬নং নারিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের (মালিকান্দা) স্থানীয় বিএনপির
উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উঠান বৈঠকে আলোচনা সভার সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় শিক্ষক হোসেন তালুকদার। উপজেলা মৎস্য দলের সভাপতি মো.রমজান হোসেন ও উপজেলা কৃষক দলের সভাপতি কাজী রুবেল এ-র সঞ্চালনায় উপস্থিতি ছিলেন স্থানীয় বিএনপির কর্মি-সমর্থক ও গান্যমান্য ব্যক্তিবর্গরা।

এ সময়ে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলকে আরও শক্তিশালী করে জনগণের আস্থার প্রতীক হিসেবে তুলে ধরেন।

বক্তারা ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের এমপি প্রার্থী খন্দকার আবু আশফাকের হাতকে শক্তিশালী করতে সবাইকে সততা, নিষ্ঠা ও ধৈর্যের সাথে কাজ করার আহ্বান জানান। জনগণের ভোটে দলকে ক্ষমতায় এনে দেশ ও জনগণের উন্নয়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময়ে উপস্থিত সকলকে সতর্ক করে বলা হয়, বিএনপিতে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীর স্থান নেই। সবাইকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সততার সাথে জনগণের কাছে পৌঁছানোর আহ্বান জানানো হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৩৩   ৩৩৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ